বালাগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বালাগঞ্জে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে। আজ সোমবার সকালে বালাগঞ্জ উপজেলার সোয়ারগাঁও এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে। নিহতেরা হলেন—বালাগঞ্জ উপজেলার ভেড়াখাল গ্রামের বিএনপি নেতা হামদু মিয়া (৪৭), বালাগঞ্জ উপজেলার মুতিয়ারগাঁও গ্রামের অটোরিকশার চালক ছুরুক মিয়া (৩৫), বালাগঞ্জ উপজেলার রহমতপুর গ্রামের আকদ্দিস আলী (৩৫), হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার সূচীউরা গ্রামের মোটরসাইকেল মেকানিক আবদুল আজিজ (৩০) ও বালাগঞ্জ উপজেলার ঘোষগাঁও মাদ্রাসার শিক্ষক মাওলানা এখলাছুর রহমান (৫০)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কের সোয়ারগাঁও এলাকায় শেরপুর বাজারগামী একটি ট্রাকের সঙ্গে সিলেটগামী একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালকসহ অটোরিকশার পাঁচজন নিহত হয়। খবর পেয়ে ওসমানীনগর থানা, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস স্থানীয় এলাকাবাসীর সহায়তায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় । পুলিশ ট্রাকের চালক বিমল দাসকে আটক করেছে । এ ব্যাপারে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, মামলা দায়েরের প্রস্তুতি চলছে।