বালাগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বালাগঞ্জে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আজ মঙ্গলবার দুপুরে ছয়জন নিহত হয়েছে। উপজেলার তাজপুর-বালাগঞ্জ সড়কের রাজাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেক আহমদ বলেন, আজ বেলা সোয়া একটার দিকে তাজপুর-বালাগঞ্জ সড়কের রাজাপুর এলাকায় ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাকটি বালাগঞ্জ থেকে সিলেট যাচ্ছিল। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও যাত্রীসহ ছয়জন নিহত হয়।