বালাগঞ্জে যুক্তরাজ্য প্রবাসী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বালাগঞ্জে যুক্তরাজ্য প্রবাসী জিয়া খান (৩১) গতকাল মঙ্গলবার রাতে খুন হয়েছেন। উপজেলার গোয়ালাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শুকলাম্বরপুর গ্রামের শমসের খানের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত পৌনে ১১টার দিকে উপজেলার গোয়ালাবাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের ওপর একদল অস্ত্রধারী জিয়া খানকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।নিহতের ভাই শমসের খান বলেন, ‘আমাদের অনেক শত্রু আছে। আমি সিলেটে ছিলাম। খবর পেয়ে হাসপাতালে গিয়ে দেখি আমার ভাই লাশ হয়ে পড়ে আছেন।’এ ব্যাপারে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তৈমুর বখত চৌধুরী বলেন, কে বা কারা খুন করেছে তা জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।