বালাগঞ্জে ১৪৪ ধারা জারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের বালাগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। আজ শনিবার বেলা দুইটা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি কার্যকর থাকবে।স্থানীয় সূত্রে জানা গেছে, টিপাইমুখ বাঁধ নির্মাণের প্রতিবাদে ওসমানীনগর থানা বিএনপি দক্ষিণ গোয়ালাবাজারে আজ বিকেল তিনটায় বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেয়। একই সময়ে গোয়ালাবাজারে আনন্দ মিছিল করার ঘোষণা দেয় ওসমানীনগর থানা আওয়ামী লীগ।স্থানীয় সাংসদ শফিকুর রহমান চৌধুরী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনোনীত হওয়ায় এ কর্মসূচি দেওয়া হয়।বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল ইসলাম খান প্রথম আলো অনলাইনকে বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি জারি থাকবে।’