বালিবলে দৌলতদিয়া মডেল হাইস্কুল চ্যাম্পিয়ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন উদ্ভাবিত বালিবল টুর্নামেন্টে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মডেল হাইস্কুল ১-০ গোলে গোয়ালন্দ প্রপার হাইস্কুলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। উপজেলার দৌলতদিয়া মুক্তিযোদ্ধা ফকীর আবদুল জব্বার গার্লস স্কুল অ্যান্ড কলেজের মাঠে ৯ অক্টোবর এ খেলা অনুষ্ঠিত হয়। বিজয়ী দলের আলমগীর হোসেন একমাত্র গোলটি করেন। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় একই দলের মজিবর রহমান। ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয় রানারআপ দলের গোলরক্ষক নাহিদুল ইসলাম।