বালির উদ্দেশে মিয়ানমার ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়ানমারে তিন দিনের সরকারি সফর শেষে আজ বুধবার সকালে ইন্দোনেশিয়ার বালির উদ্দেশে কুয়ালালামপুর রওনা হয়েছেন। স্থানীয় সময় আজ সকাল ১০টা ১৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট প্রধানমন্ত্রী ও তাঁর সফর সঙ্গীদের নিয়ে মিয়ানমারের নেপিডো বিমানবন্দর ত্যাগ করেন। মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী ইউ ওয়ান্না মং লুইন ও মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল অনুপ কুমার চাকমা বিমানবন্দরে শেখ হাসিনাকে বিদায় জানান।প্রধানমন্ত্রী মালয়েশিয়ার স্থানীয় সময় আজ বেলা দুইটায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। সেখানে তিনি সোয়া এক ঘণ্টা যাত্রাবিরতি করবেন। এরপর বেলা তিনটা ১৫ মিনিটে কুয়ালালামপুর ত্যাগ করবেন। স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় বালি দ্বীপের দেনসার আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর পৌঁছার কথা। প্রধানমন্ত্রী বালির নুসা দুয়ায় চতুর্থ বালি ডেমোক্রেটিক ফোরামে যোগ দেবেন। কাল বৃহস্পতিবার ফোরামে তাঁর ভাষণ দেওয়ার কথা রয়েছে। দুই দিনব্যাপী এ সম্মেলন আজ শুরু হচ্ছে।বালি অবস্থানকালে শেখ হাসিনা ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইউধোইয়োনোর সঙ্গে সাক্ষাত্ করবেন। ৯ ডিসেম্বর তাঁর দেশে ফেরার কথা। ইউএনবি ও বাসস।