বালিশযুদ্ধ!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সে এক অন্য রকম যুদ্ধ! আকাশে বালিশ ছুড়ে যুদ্ধ! হ্যাঁ, গত রোববার ছিল আন্তর্জাতিক বালিশযুদ্ধ দিবস। এ উপলক্ষে আকাশে বালিশ ছোড়ার প্রতিযোগিতায় মেতে ওঠে লন্ডন, নিউইয়র্ক, হংকংসহ বিশ্বের ১১৫টি নগরের মানুষ। সামাজিক যোগাযোগের ওয়েবসাইটের মাধ্যমে স্বেচ্ছাসেবী কর্মীরা এই যুদ্ধ খেলার পরিকল্পনা করেন। এ ছাড়া দিবসটিতে তাইওয়ানের রাজধানী তাইপেতে ‘জাপানের জন্য প্রার্থনা’ লেখা বালিশ বিক্রি করা হয়। এই অর্থ সুনামিবিধ্বস্ত জাপানিদের সহায়তায় ব্যবহার করা হবে। ২০০৮ সাল থেকে আন্তর্জাতিক বালিশযুদ্ধ দিবস পালিত হয়ে আসছে। এপি, টেলিগ্রাফ