বালিয়াকান্দি উপজেলা আনসার-ভিডিপির সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার আনসার-ভিডিপির বার্ষিক সমাবেশ ২৯ ডিসেম্বর উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জেলা আনসার ও ভিডিপির সার্কেল অ্যাডজুট্যান্ট জাহিদ হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন প্রধান অতিথি বালিয়াকান্দি উপজেলার নির্বাহী কর্মকর্তা এ টি এম মাহবুব-উল করিম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজার হোসেন, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা তাহমিনা খানম, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা শহিদুল ইসলাম খান, উপজেলা আনসার কোম্পানি কমান্ডার আবদুর রউফ, আকবর আলী ও হালিমা পারভীন।