বালিয়াকান্দি উপজেলা ছাত্রসমাজের সম্মেলন
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা ছাত্র সমাজের দ্বি-বার্ষিক সম্মেলন গত ৩০ ডিসেম্বর বালিয়াকান্দি ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। সম্মেলনে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা জাতীয় পার্টির সভাপতি খোন্দকার হাবিবুর রহমান, বিশেষ অতিথি জেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি হামিদুল হক ও বালিয়াকান্দি উপজেলা জাতীয় পার্টির সভাপতি আশরাফ আলী। বালিয়াকান্দি উপজেলা ছাত্রসমাজের আহ্বায়ক আ. হামিদের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন এখলাছ উদ্দিন, সৈয়দ আলী আজম, রফিকুল ইসলাম, কোবেদ আলী, মোস্তাফিজুর রহমান, নূরুল ইসলাম ও ইমরান শেখ প্রমুখ। পরে আবদুল হামিদ শেখকে সভাপতি, রাজীব শেখকে সাধারণ সম্পাদক, আবু বক্কার, তানজীদ হাসান লিটু, রবিউল শেখ ও মনিরুল ইসলামকে সহসভাপতি, মিলন মণ্ডল, মফিজ উদ্দিন ও হাসিবুল খান মানিককে সহ-সাধারণ সম্পাদক, তারিফ শেখকে সাংগঠনিক সম্পাদক এবং মনিরুল ইসলাম ও শাজাহানকে সহ-সাংগঠনিক সম্পাদক করে ৩৩ সদস্যবিশিষ্ট উপজেলা ছাত্রসমাজের কমিটি গঠন করা হয়।