প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বালিয়কান্দি উপজেলায় এক মাদ্রাসা-ছাত্রীকে যৌন হয়রানির দায়ে নেফাজ উদ্দিন (২২) নামের এক যুবকের এক মাসের কারাদণ্ড হয়েছে। আজ শনিবার রাজবাড়ীর ভ্রাম্যমাণ আদালত এ সাজা দেন।বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম মাহবুব-উল করিম জানান, বালিয়াকান্দি উপজেলার বর রামদিয়া গ্রামের দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্রী আজ সকাল ১০টার দিকে মাদ্রাসায় যাচ্ছিল। পথে একই উপজেলার খোদরাম দিয়া গ্রামের নজির শেখের ছেলে নেফাজ উদ্দিন (২২) তাঁকে যৌন হয়রানি করেন। মেয়েটির চিত্কারে স্থানীয় লোকজন হাতেনাতে নেফাজকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত নেফাজকে এক মাসের কারাদণ্ড দেন।