বালু উত্তোলনের অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধুমতী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ফরিদপুরে আজ রোববার দুই বালু ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আলফাডাঙ্গা উপজেলার বেলবানা মৌজার দিগনগরের মধুমতী নদী থেকে তাঁরা বালু উত্তোলন করছিলেন।দুই ব্যবসায়ী হলেন কুচিয়া গ্রামের মো. মোজাফফর মোল্লা ও হেলেঞ্চা গ্রামের বজলু শেখ।বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাব্বির ইকবাল জানান, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে আলফাডাঙ্গা উপজেলার মধুমতী তীরবর্তী বিস্তীর্ণ এলাকা ভাঙনের মুখে পড়েছে। তাই জেলা প্রশাসকের বিশেষ নির্দেশে অভিযান চালিয়ে অবৈধ বালু ব্যবসায়ীদের জরিমানা করা হয়।