বাল্যবিবাহ ঠেকাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১২ বছর বয়সী পঞ্চম শ্রেণীর এক ছাত্রীর বিয়ের আয়োজন চলছিল ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়নের বাউতিপাড়ায়। বর পাশের রানপাশা গ্রামের ১৮ বছরের যুবক। কিন্তু গতকাল রোববার বিয়ের দিন খবর পেয়ে দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল কাদের বিয়েবাড়িতে হাজির হয়ে বিয়ে বন্ধ করে দেন। মেয়েটির বাবা মোস্তফা হোসেন বলেন, তিনি গরিব কৃষক, বিয়ের আয়োজনে ১০ হাজার টাকা খরচ হয়ে গেছে। ইউএনও আশ্বাস দেন, জেলা প্রশাসনের মাধ্যমে তাঁকে ১০ হাজার টাকা অনুদান দেওয়া হবে, তবু বাল্যবিবাহ নয়।ফরিদপুর অফিস