বাল্যবিবাহের খেসারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে দিতে গিয়ে শ্রীঘরে গেলেন ফরিদপুরের নগরকান্দা উপজেলার নাগারদিয়া গ্রামের এক মা। বরের বাড়ি পার্শ্ববর্তী কোদালিয়া শহীদনগর ইউনিয়নে। গতকাল বুধবার বিয়ে হওয়ার কথা ছিল। মেয়ের বয়স ১৮ বছর না হওয়ায় বাদ সাধে প্রশাসন। ইউএনও এস এম আবদুল কাদের গিয়ে বিয়ে বন্ধ করেন। মেয়েটির মা বিয়ে বন্ধে আপত্তি জানালে ইউএনও ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। পরে তাঁকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। ফরিদপুর অফিস