বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রানীনগর গ্রামে বগুড়া-নগরবাড়ী মহাসড়কে যাত্রীবাহী একটি বাস ও সিএনজিচালিত একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও অন্তত আটজন আহত হয়েছে।নিহতেরা হলেন—সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার মোজাফফরপুর গ্রামের আবদুল লতিফ আকন্দ (২৬), উল্লাপাড়া উপজেলার মোহনপুর চরপাড়া গ্রামের আয়নাল সরকার (৩২) ও উল্লাপাড়ার চরবর্ধনগাছা গ্রামের মাহতাব আলী (৩০)।আজ শুক্রবার বিকেল চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ সূত্রে জানা গেছে, আজ বিকেল চারটার দিকে সিরাজগঞ্জ থেকে শাহজাদপুরগামী যাত্রীবাহী একটি বাস রানীনগর গ্রামে এলে হাটিকুমরুলগামী একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী আবদুল লতিফ নিহত ও অন্তত ১০ যাত্রী আহত হন। পরে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে আহত যাত্রীদের উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ২০ শয্যা হাসপাতালে ভর্তি পাঠিয়ে দেন। হাসপাতালে নেওয়ার পর চিকিত্সাধীন অবস্থায় আয়নাল সরকার ও মাহতাব আলীরও মৃত্যু হয়।উল্লাপাড়া হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুন্নবী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে সলংগা থানায় একটি মামলা করা হয়েছে।