বাস ও অটোরিকশার সংঘর্ষে দুই সন্তানসহ বাবা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার এলাকায় আজ রোববার সকালে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই সন্তানসহ বাবা এবং অটোরিকশার চালক নিহত হয়েছেন।নিহত ব্যক্তিরা হলেন রাজনগর উপজেলার মেলাগড় গ্রামের সুলেমান মিয়া (৫০), তাঁর ছেলে জুনেদ মিয়া (২৫), মেয়ে রাজনা বেগম (২০) ও অটোরিকশার চালক সাজ্জাদুর রহমান (২৫)।প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, সুলেমান মিয়া ও ছেলে জুনেদ মিয়া অসুস্থ রাজনাকে নিয়ে অটোরিকশায় করে ব্রাহ্মণবাজারের ক্রিশ্চিয়ান মিশন হাসপাতালে যাচ্ছিলেন। সকাল নয়টার দিকে হাসপাতালে প্রবেশের মুখে বড়লেখা থেকে মৌলভীবাজারগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে আজ দুপুরে প্রথম আলোকে জানান, দুর্ঘটনায় নিহতদের লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।