দেশ টিভিতে আজ রাতে দেখানো হবে নাটক আমরা সমুদ্র দেখতে গিয়েছিলাম। এটি রচনা ও পরিচালনা করেছেন বিপাশা হায়াত। এতে অভিনয় করেছেন জয়া আহসান। কথা হলো তাঁর সঙ্গে।ঈদের ছুটিটা কেমন কাটালেন?একই রকম মনে হয়েছে। তবে এবার নানু আমাদের সঙ্গে ঈদ করেছেন। আর পাঁচ বছর পর আমার বোন কান্তা ঈদের সময় দেশেই ছিল। এই দুটি দিক থেকে এবারের ঈদটাতে একটু বেশি আনন্দ হয়েছে। সব ঈদেই আমার নাটক প্রচারিত হয়। নিজের নাটক দেখার জন্য কখনোই অপেক্ষা করা হয় না। এবার কান্তা একটি নাটকে অভিনয় করেছে। ওটা দেখার জন্য ঈদের আগে থেকেই অপেক্ষা করেছি। টিভিতে দেখার পর ভালোই লেগেছে।বিপাশা হায়াত প্রথম পরিচালনা করলেন। আর এই নাটকে আপনি অভিনয় করেছেন। কেমন লেগেছে?বিপাশা হায়াতের লেখা কয়েকটি ধারাবাহিক নাটকে আমি অভিনয় করেছি। এই মুহূর্তে খুব মনে পড়ছে শঙ্খবাস, গ্রহণকাল ও গোলাপকাব্য নাটকের কথা। নাটক পরিচালনার জন্য অনেক আগে থেকেই তাঁর একটা প্রস্তুতি ছিল। আমাকে অভিনয়ের জন্য বলেও রেখেছিলেন। সেটা অন্য একটা নাটক। কিন্তু আমরা সমুদ্র দেখতে গিয়েছিলাম নাটকের কাজ অনেকটা হঠাৎ করেই হলো। তাঁর লেখা অন্য নাটকগুলো থেকে এটি একেবারেই আলাদা। গল্পে মনস্তাত্ত্বিক কিছু ব্যাপারের পাশাপাশি একটু রহস্যও আছে। আর প্রথম দিন নাটকের সেটে গিয়ে চমকে গিয়েছিলাম। তিনি যে একজন চিত্রশিল্পী, তা স্পষ্ট বোঝা গেছে। আর প্রথম পরিচালনা হলেও কাজটা কিন্তু চমৎকার করেছেন।এই নাটকের কাজ কোথায় করেছিলেন?গাজীপুর আর রাজেন্দ্রপুরের বিভিন্ন বাস ও ট্রাক ডিপোতে। কিছু কাজ ঢাকায়ও হয়েছে। আপনি তো এবার অমিতাভ রেজার নাটকেও অভিনয় করেছেন।হ্যাঁ, নীল বোতাম। নাটকের কয়েকটি দৃশ্যের কাজ বাকি ছিল। ঈদের পরদিন সেই অংশগুলো করেছি মানিকগঞ্জের বালিয়াটিতে। অসুস্থতার জন্য ঈদের আগে তা করতে পারিনি। গতকাল বুধবার তো আপনার অভিনীত ‘অদৃশ্য রমণী’ নাটকটি দেখানো হয়েছে।এটি আকরাম খানের। আমার খুব ভালো নাটকগুলোর মধ্যে একটি। নানাভাবে অবহেলিত হতে হতে মেয়েটি একসময় নিজেকে শারীরিকভাবে অদৃশ্য ভাবতে শুরু করে। বেশ মজার গল্প। ‘গেরিলা’ ছবির খবর কী?ছবির শুটিং শেষ। এখন সম্পাদনার কাজ হচ্ছে।