বাস থেকে পড়ে ছাত্রের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর দয়াগঞ্জ মোড়ে বাসের ধাক্কায় আজ বৃহস্পতিবার এক কলেজছাত্র নিহত হয়েছেন। তাঁর নাম মামুন হোসেন (২৫)। মামুন পুরান ঢাকার শহীদ সোহরাওয়ার্দী কলেজে বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্র।ঢাকা মহানগর পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার গাজী মোজাম্মেল হক প্রথম আলো ডটকমকে জানান, একটি বাসের দরজায় ঝুলে মামুন তাঁর গন্তব্যে যাচ্ছিলেন। বেলা সোয়া ১১টার দিকে বাসটি দয়াগঞ্জ মোড়ে পৌঁছার পর আরেকটি বাস পাশ থেকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান। গুরুতর আহত মামুনকে দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।উপকমিশনার আরও জানান, ঘটনার পর ঘাতক বাসটিকে ভাঙচুর করেন ক্ষুব্ধ জনতা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।