বাস ধর্মঘটে পশ্চিমবঙ্গ অচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বেসরকারি বাস ধর্মঘটে আজ সোমবার কলকাতাসহ গোটা পশ্চিমবঙ্গ প্রায় অচল হয়ে পড়েছে। বিপর্যস্ত জনজীবন।গত বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকার ডিজেলের দাম লিটারপ্রতি পাঁচ রুপি বাড়িয়েছে। এরই প্রতিবাদে ও ভাড়া বৃদ্ধির দাবিতে এই ধর্মঘট।ধর্মঘটে যোগ দিয়েছে দুটি বাসমালিক সংগঠনের ৩৭ হাজার বাস। মালিক সংগঠন দুটি হচ্ছে—জয়েন্ট কাউন্সিল অব বাস ও বেঙ্গল বাস সিন্ডিকেট। সব মিলিয়ে ধর্মঘটে অংশ নিয়েছে ৫৯ হাজার বাস।বাস চলচাল বন্ধ থাকায় সকালে হাজার হাজার মানুষ কর্মক্ষেত্রে যেতে দুর্ভোগ পোহান। সরকারি বাসে ও মিনিবাসে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা যায়। বাসমালিকদের সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভাড়া না বাড়ানো পর্যন্ত তাদের ধর্মঘট চলবে।বাস ধর্মঘট স্থগিত রাখতে পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী মদন মিত্র গতকাল রোববার নেতাজি ইনডোর স্টেডিয়ামে বাস, মিনিবাস, ট্যাক্সি ও ট্রাকমালিক সমিতির নেতাদের সঙ্গে বৈঠক করেন। তবে দুই পক্ষের সমঝোতা হয়নি।এদিকে বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনসহ ছয়টি সংগঠন ভাড়া বাড়ানোর দাবিতে ২০ সেপ্টেম্বর থেকে তিন দিনের জন্য ট্যাক্সি ধর্মঘটের ডাক দিয়েছে।