বাস-মিনিবাসের ভাড়া বাড়ছে কিলোমিটারে ৫ পয়সা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতি কিলোমিটারে বাস-মিনিবাসের ভাড়া বাড়ছে পাঁচ পয়সা করে। আগে মিনিবাসের কিলোমিটারপ্রতি ভাড়া ছিল এক টাকা ৫৫ পয়সা। এখন তা হবে এক টাকা ৬০ পয়সা। ঢাকা ও চট্টগ্রাম মহানগরের বাসের ভাড়া এক টাকা ৪৫ পয়সা থেকে বাড়িয়ে কিলোমিটারপ্রতি এক টাকা ৫০ পয়সা। অন্যদিকে দূরপাল্লার গাড়িগুলোর ভাড়া এক টাকা ১৫ পয়সা থেকে এক টাকা ২০ পয়সা করা হচ্ছে।বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান আজ সোমবার দুপুরে যোগাযোগ মন্ত্রণালয়ে এ-সংক্রান্ত প্রস্তাব পাঠান।যোগাযোগসচিব মোজ্জাম্মেল হক খান ভাড়া বাড়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, দু-এক দিনের মধ্যে নতুন ভাড়ার গেজেট প্রকাশ করা হবে। গেজেট প্রকাশের আগে বাড়তি ভাড়া আদায় না করার জন্য পরিবহন মালিক শ্রমিকদের প্রতি আহ্বান জানান সচিব।