বাসচাপায় দোকানদার নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সায়েদাবাদ এলাকায় আজ শুক্রবার সকালে বাসের চাপায় শাহাবুদ্দিন (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি একজন চায়ের দোকানি ছিলেন। তিনি সপরিবারে সায়েদাবাদ এলাকায় থাকতেন।পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে আটটার দিকে সায়েদাবাদ এলাকার ইসলামী ব্যাংক হাসপাতালের সামনের রাস্তা পার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাস শাহাবুদ্দিনকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সকাল সাড়ে নয়টার দিকে কর্তব্যরত চিকিত্সক শাহাবুদ্দিনকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আবুল কাশেম প্রথম আলো ডটকমকে বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।