বাসচাপায় ব্যবসায়ী নিহত, ঢাকা-আরিচা মহাসড়কে অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের আমিনবাজারে আজ বুধবার সকাল পৌনে নয়টার দিকে রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় ওই এলাকার একজন ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় লোকজন ঢাকা-আরিচা মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ দেখায়। একপর্যায়ে তারা কয়েকটি যানবাহন ভাঙচুর করে এবং একটি বাসে আগুন ধরিয়ে দেয়।পুলিশ সূত্রে জানা যায়, খবর পেয়ে সাভার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বেলা ১১টার দিকে বিক্ষুব্ধ জনতা অবরোধ তুলে নেয়। দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখায় মহাসড়কের উভয় পাশে তিন-চার কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। বর্তমানে গাড়ি ধীরগতিতে চলতে শুরু করলেও পুলিশ যানজট নিরসনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।