বাসচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আজ শনিবার সকালে যাত্রীবাহী বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে আরও তিন যাত্রী।নিহত ব্যক্তিরা হলেন দাউদকান্দি উপজেলার মুদাফর্দী গ্রামের জাহাঙ্গীর আলম (৪০) ও হাসনাবাদ গ্রামের মমতাজ বেগম (৪১)।দাউদকান্দি হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টার দিকে উপজেলার হাসানপুরে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস দাউদকান্দি সদরগামী ওই অটোরিকশাকে সামনে থেকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে জাহাঙ্গীর ও মমতাজ নিহত হন। আহত অপর তিন যাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।ঘটনার সত্যতা নিশ্চিত করে দাউদকান্দি হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মামুনুর রশিদ প্রথম আলো ডটকমকে বলেন, লাশ উদ্ধারের পর হাইওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় দাউদকান্দি হাইওয়ে পুলিশফাঁড়িতে মামলার প্রস্তুতি চলছে।