বাসচাপায় আহত শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসচাপায় গুরুতর আহত রোমেনা (৬) নামের শিশুটি আজ রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছে।যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আইয়ুব মুঠোফোনে প্রথম আলোকে জানান, গতকাল শনিবার বিকেল সাড়ে চারটার দিকে রোমেনা তার মায়ের সঙ্গে যাত্রাবাড়ীর ক্রসিংয়ে রাস্তা পার হচ্ছিল। এ সময় মেঘালয় পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রোমেনাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। আজ সকালসাতটার দিকে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়।এসআই আরও জানান, ঘটনার পর বাসসহ চালক লিটনকে (৪৫) আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।রোমেনার মা ফরিদা বেগমের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, রোমেনাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের নিকলি থানার নয়াপাড়ায়। বাবার নাম ঠান্ডু মিয়া। তিন বোনের মধ্যে রোমেনা ছিল ছোট।