বাসচাপায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর সদরের মুরারিদহ এলাকায় ফরিদপুর-সালথা আঞ্চলিক সড়কে আজ বৃহস্পতিবার সকালে এক দুর্ঘটনায় আরিফ খলিফা (২৫) ও আকলিমা বেগম (২০) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।পুলিশ জানায়, আজ বেলা ১১টার দিকে মোটরসাইকেলে চড়ে বনগ্রাম থেকে ফরিদপুরের দিকে যাচ্ছিলেন আরিফ, আকলিমা, আকলিমার বোন শরিফা (২৩) ও তাঁর ছেলে আপন (৩)। মুরারিদহ এলাকায় পৌঁছালে সালথা থেকে ফরিদপুরগামী সোনারতরী নামের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান আকলিমা বেগম। গুরুতর আহত আরিফকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। আহত শরিফা ও আপনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সুকুমার সরকার প্রথম আলো ডটকমকে জানান, দুর্ঘটনার পর বাস ফেলে চালক পালিয়ে গেছেন। ক্ষুব্ধ জনতা বাসটি ভাঙচুর করে।