বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কমলাপুরে বাসচাপায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। তাঁর নাম মোয়াজ্জেম হোসেন স্বাধীন (৪২)। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, কমলাপুর বৌদ্ধবিহার এলাকায় অতীশ দীপঙ্কর সড়কের সামনে লাব্বায়েক পরিবহনের একটি বাস পেছন থেকে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা একমাত্র আরোহী মোয়াজ্জেম হোসেন ছিটকে বাসের চাকার নিচে পড়েন। ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। বাস নিয়ে চালক পালিয়ে যান। সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) কালিন্দ্র নাথ প্রথম আলো ডটকমকে জানান, নিহত মোয়াজ্জেম নারায়ণগঞ্জের বাসিন্দা। লাশ ও মোটরসাইকেল সবুজবাগ থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।