বাসচালক জামির তিন দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের বাসচালক জামির হোসেনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার বিকেল তিনটার দিকে মানিকগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত-১-এর বিচারক মোহাম্মদ ইকবাল হোসেনের আদালত এ আদেশ দেন।মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ বাসচালক জামির হোসেনের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আদালতে আইনজীবী মাধবচন্দ্র সাহা আসামির পক্ষে জামিন চান। এর বিরোধিতা করেন সরকারি কৌঁসুলি (পাবলিক প্রসিকিউটর) আবদুস সালাম। পরে উভয় পক্ষের শুনানি শেষে আদালত বাসচালক জামির হোসেনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।গতকাল সোমবার রাতে জামির হোসেনকে মানিকগঞ্জে নিয়ে আসা হয়।প্রসঙ্গত, জামিরকে গত রোববার মেহেরপুরের গাংনী উপজেলা থেকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ। মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকায় গত শনিবার দুপুরে ডিলাক্স পরিবহনের ওই বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে খ্যাতিমান চলচ্চিত্রকার তারেক মাসুদ, এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন।দুর্ঘটনার পর চালক জামির পালিয়ে যান। এ ব্যাপারে করা মামলাটি তদন্ত করছে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ।