বাসচালকের গুলিতে কায়রোতে ৬ নির্মাণ-শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিশরীয় এক বাসচালক তাঁর গাড়িতে ভ্রমণ করা ছয় নির্মাণ-শ্রমিককে গুলি করে হত্যা করেছেন। নিরাপত্তা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বিবিসি আজ মঙ্গলবার এ তথ্য জানায়।মিশরের রাজধানী কায়রোর পশ্চিমাঞ্চলে সংঘটিত এ ঘটনায় বেশ কয়েকজন নির্মাণ-শ্রমিক আহত হন। একটি নির্মাণ প্রতিষ্ঠানে কর্মরত ওই চালক স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি চালালে হতাহতের এ ঘটনা ঘটে। পরে অবশ্য ওই বন্দুকধারী বাসচালককে গ্রেপ্তার করা হয় বলে মিশরের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মিনা জানায়।তবে এই হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে কিছুই জানা যায়নি।