বাসভাড়া বাড়েনি, প্রতিবেদনের পর সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখনই বাসভাড়া না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। বিআরটিএর বাসভাড়া ব্যয় বিশ্লেষণ কমিটি এ ব্যাপারে মন্ত্রণালয়কে সুপারিশ করবে। এর পরই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর আজ রোববার বিকেলে সচিবালয়ে বাসভাড়া নিয়ে যোগাযোগমন্ত্রীর সঙ্গে মালিক-শ্রমিকদের বৈঠক হয়। বৈঠক শেষে সন্ধ্যায় সাংবাদিকদের এসব কথা জানান যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন।ভাড়া বাড়ানো হয়নি কিন্তু এর পরও যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায় করা হচ্ছে কীভাবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আবুল হোসেন বলেন, বাস-মালিকেরা বলেছেন তাঁরা কাল থেকে আগের ভাড়ায় যাত্রী পরিবহন করবেন। এর পরও যদি কেউ অতিরিক্ত ভাড়া আদায় করে, তবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।