বাসসের পাঁচ সাংবাদিক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাল সার্টিফিকেটের কারণে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পাঁচ সাংবাদিককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া দুজন সাংবাদিকের শিক্ষাগত যোগ্যতা কম হওয়ায় তাঁরা বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলে জানা গেছে।আজ মঙ্গলবার সংসদ ভবনে তথ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি ওবায়দুল কাদেরের সভাপতিত্বে এক সভায় এ তথ্য জানানো হয়েছে।এ ছাড়াও সভায় জাতীয় সম্প্রচার নীতিমালা প্রণয়ন ও প্রেস কাউন্সিলকে আরও কার্যকর এবং কর্তৃত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার সুপারিশও করেছে কমিটি। সভায় তথ্য মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক গঠিত এফডিসি ও বাসস-সম্পর্কিত সাব-কমিটির সুপারিশগুলোর বাস্তবায়নের অগ্রগতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়।সভায় ওই দুই প্রতিষ্ঠান-সম্পর্কিত সুপারিশগুলোর অগ্রগতির বিষয়ে সুনির্দিষ্ট বক্তব্য আগামী সভার পরের সভায় উপস্থাপনের জন্য বলা হয়েছে। এ সময় কমিটির সদস্য ও তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, শাহীন মনোয়ারা হক, রেজা আলী, সুকুমার রঞ্জন ঘোষ, বি এম মোজাম্মেল হক, মো. শাহরিয়ার আলম, তথ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন ও তথ্য মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন অধিদপ্তর ও সংস্থার প্রধানেরা সভায় উপস্থিত ছিলেন। —বাসস।