বাসে অগ্নিসংযোগের ঘটনায় সাত মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলগাঁওয়ে বাসে অগ্নিসংযোগ করে চালককে হত্যা এবং বিভিন্ন স্থানে আরও ছয়টি বাসে অগ্নিসংযোগের ঘটনায় সাতটি মামলা হয়েছে। বিভিন্ন থানায় দায়ের করা এসব মামলায় শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। ডেইলি স্টার পত্রিকার অনলাইনে এ কথা বলা হয়েছে।গতকাল দুপুরে খিলগাঁও সরকারি উচ্চবিদ্যালয় কলোনির পাশে থেমে থাকা ঈগল পরিবহনের একটি বাসে আগুন ধরে যায়। এতে বাসে ঘুমিয়ে থাকা চালক বদর আলী বেগ (৪০) দগ্ধ হয়ে মারা যান। পুলিশ জানায়, বাসটিতে অগ্নিসংযোগ করা হয়েছে। খিলগাঁও থানার উপপরিদর্শক আবু সাঈদ প্রথম আলো অনলাইনকে জানান, বাসে অগ্নিসংযোগ ও চালক বদর আলীকে পুড়িয়ে মারার ঘটনায় পুলিশ ৩০-৪০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়েছে।এ ছাড়া মিরপুর, আবদুল্লাহপুর, দারুস সালাম, কোতোয়ালি, বনানী ও লালবাগ এলাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনায় গতকাল রাতেই সংশ্লিষ্ট থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে অন্য ছয়টি মামলা করা হয়। মহানগর পুলিশের জনসংযোগ বিভাগ এই তথ্য জানায়।