বাসে আগুন দেওয়ার সময় হাতেনাতে ধরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের হরতালের আগের দিন আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টন এবং কারওয়ান বাজার এলাকায় দুটি গাড়িতে আগুন লাগানো হয়েছে। কারওয়ান বাজারে বাসে আগুন দেওয়ার সময় দুষ্কৃতকারী যুবককে আটক করা হয়েছে। কারওয়ান বাজারে দুষ্কৃতকারী আটকসন্ধ্যা ছয়টার দিকে কারওয়ান বাজারের আন্ডারপাসের পাশে মিরপুর থেকে ছেড়ে আসা ইটিসি ট্রান্সপোর্ট লিমিটেডের একটি বাসে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন এক যুবক। আগুন দিয়ে পালানোর সময় চালকের সহকারীসহ অন্য লোকজন যুবককে ধরে ফেলেন। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়েছে। ওই যুবকের নাম নাম রাসেল। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিভিয়ে ফেলেন।বাসচালকের সহকারী মো. হোসেন বলেন, ‘ফার্মগেট থেকে কারওয়ান বাজারে যাত্রী নামানোর সময় এক যুবক পেট্রল ঢেলে বাসে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় আমি চিত্কার করে তাকে ধরে ফেলি।’জানাজা শেষে গাড়িতে আগুনগত রোববার হেফাজতে ইসলামের নেতা-কর্মী নিহত হওয়ার ঘটনায় তাঁদের উদ্দেশে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে গায়েবানা জানাজার আয়োজন করে বিএনপি। জানাজা শেষে স্বেচ্ছাসেবক দলের ব্যানারে হরতালের সমর্থনে একটি মিছিল বের করা হয়। মিছিলটি বিএনপি কার্যালয়ের পাশের সিটি ব্যাংকের সামনে পৌঁছানোর পর একটি মাইক্রোবাসে আগুন লাগিয়ে দেওয়া হয়। পরে পুলিশ ধাওয়া দিলে স্বেচ্ছাসেবক দলের সদস্যরা পালিয়ে যান।