বাসে আগুন দেওয়ায় পিটুনিতে আহত ১১
রাজধানীর মিরপুরের পূরবী সিনেমা হলের সামনে ও মিরপুর ১০ নম্বর সংলগ্ন সেনপাড়া পর্বতা এলাকায় আজ মঙ্গলবার জামায়াত-শিবিরের কর্মীরা বেশ কিছু গাড়ি ভাঙচুর করে ও একটি বাসে আগুন দেয়। এ সময় স্থানীয় লোকজনের পিটুনিতে আহত হয় বেশ কয়েকজন। পুলিশ সেখান থেকে গুরুতর আহত অবস্থায় জামায়াত-শিবিরের ১১ জন কর্মী ও সন্দেহভাজন দুজনকে আটক করেছে ।এলাকাবাসী জানান, বেলা তিনটার দিকে কালশীরোড থেকে লাঠিসঁোটা হাতে নিয়ে জামায়াত-শিবিরের কর্মীরা পূরবী সিনেমা হলের সামনে অতর্কিতে কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। এর পর তঁারা দুইটি বাস ও একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিলেও এলাকার লোকজন আগুন নেভায়। একপর্যায়ে হরতাল সমর্থকেরা পাশের ট্রাকস্ট্যান্ডে রাখা পিকআপের কাচ ভাঙচুর করে। সেখানে থাকা লোকজনের ওপর হামলা চালায় তারা। স্থানীয় লোকজন পাল্টা আক্রমন চালায়। ধাওয়া খেয়ে একপর্যায়ে জামায়াত-শিবিরের কর্মীরা নির্মাণাধীন ভবনে আশ্রয় নেন। সেখানে গণপিটুনিতে আহত হন ১১জন। পুলিশ তঁাদের ও সন্দেহভাজন আরও দুজনকে আটক করে পল্লবী থানায় নিয়ে যায়।মিরপুর অঞ্চলের উপকমিশনার (ডিসি) ইমতিয়াজ আহমেদ জানান, আটক হওয়া ব্যক্তিরা জামায়াত-শিবিরের কর্মী। সংঘবদ্ধ হয়ে তঁারা স্থানীয় লোকজনের ওপর হামলা চালান। গণপিটুনিতে তঁারা আহত হন। আহত ব্যক্তিরা দাবি করেন, জামায়াত-শিবিরের সঙ্গে তঁাদের কোনো সম্পৃক্ততা নেই। তঁারা কলেজে পড়াশোনা করেন। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ প্রথম আলো ডটকমকে বলেন, বাসে আগুন দেওয়ার পর আশেপাশের লোকজন আট-দশ জনকে আটক করে। আটক ব্যক্তিরা জামায়াত শিবিরের নেতা-কর্মী বলে তিনি দাবি করেন। এর আগে বেলা পেৌনে দুইটার দিকে মিরপুর ১০ নম্বর সংলগ্ন সেনপাড়া পর্বতায় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা একটি মিছিল বের করেন। এ সময় তঁারা একটি বাসে ভাঙচুর চালান। পুলিশ ঘটনাস্থল থেকে পঁাচ-ছয়জন জামায়াত-শিবিরের কর্মীকে আটক করেছে।