বাসে আগুন লেগে চীনে ২৪ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের একটি ইস্পাত কোম্পানির বাসে আগুন লেগে ২৪ জন লোক প্রাণ হারিয়েছে। গতকাল রোববার রাতে চীনের পূর্বাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।চীনের জাতীয় বেতার সংস্থা তার ওয়েবসাইটে বলে, জিয়াংসু প্রদেশের উসির একটি ইস্পাত কোম্পানির বাসটি রাতের শিফটের শ্রমিকদের পরিবহন করছিল। বাসটি একটি সুড়ঙ্গের মধ্য দিয়ে যাওয়ার সময় হঠাত্ তাতে আগুন লাগে।বাসটিতে মোট ৪৫ জন লোক ছিল। তাদের মধ্যে ২৪ জন নিহত এবং নয়জন আহত হয়।প্রতিবেদনটিতে দুর্ঘটনার কারণ সম্পর্কে কিছু বলা হয়নি।