বাসের চাপায় ইউপি চেয়ারম্যান নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জ শহরের ভেড়ারবাজার এলাকায় আজ শনিবার সকালে সড়ক দুর্ঘটনায় এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নিহত হয়েছেন। তাঁর নাম রবিউল সরদার (৩৫)। তিনি সদর উপজেলার মিজরা ইউপির চেয়ারম্যান ছিলেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ সকাল নয়টার দিকে রবিউল মোটরসাইকেলে করে গোপালগঞ্জ শহর থেকে মিজরায় তাঁর গ্রামে যাচ্ছিলেন। গোপালগঞ্জ-টেকেরহাট আমতীল সড়কের ভেড়ারবাজার এলাকায় একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, রবিউলের লাশ গোপালগঞ্জ সদর হাসপাতালে রাখা আছে।