বাসের চাপায় নছিমনযাত্রী কলেজছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী-পটুয়াখালী সড়কের ডাক্তারবাড়ি এলাকায় গতকাল শনিবার রাতে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত এবং সাতজন আহত হন। নিহতের নাম মহসিন (২০)। তিনি বরিশাল বিএম কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।আমতলী থানা-পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা-বরগুনা রুটের আলিসান পরিবহনের একটি বাস গতকাল সন্ধ্যায় ঢাকার উদ্দেশে বরগুনা ছেড়ে যায়। বাসটি রাত সাড়ে আটটার দিকে আমতলীর ডাক্তারবাড়ি এলাকায় রাস্তার ওপর থেমে থাকা যাত্রীবাহী নছিমনকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মহসিনের মৃত্যু হয়। মহসিন আমতলী উপজেলার চুনাখালী গ্রামের হানিফ গাজীর ছেলে। নছিমনের আহত সাত যাত্রীর মধ্যে দুজনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি পাঁচজনকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেওয়া হচ্ছে। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আকতার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ বাসটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছেন।