বাসের চাপায় দিনমজুর নিহত
রাজধানীর তেজগাঁও শিল্প এলাকার নাবিস্কো মোড়ে আজ বৃহস্পতিবার দুপুরে বাসের চাপায় এক দিনমজুর মারা গেছেন। তাঁর নাম হেলেন মল্লিক (২৩)।পুলিশ জানায়, বেলা সোয়া একটায় নাবিস্কো মোড় পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পথচারীরা এগিয়ে এলে চালক বাস রেখেই পালিয়ে যান। রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।ঘটনার পর স্থানীয় লোকজন ও পথচারীরা সড়ক অবরোধ ও বিক্ষোভ করে।প্রায় আধ ঘণ্টা ধরে বিক্ষোভ চলার পর পুলিশ এসে বাসচালককে গ্রেপ্তারের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা রাস্তা থেকে সরে যান। পরে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।তেজগাঁও থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রাজিবুল ইসলাম জানান, চালক পালিয়ে গেলেও পুলিশ জব্দ করেছে। চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।হেলেন মল্লিক সপরিবারে মহাখালীর সাত তলা বস্তিতে থাকতেন। তাঁর গ্রামের বাড়ি পটুয়াখালীর ছোট বিঘার পশ্চিম মাঠভাঙা এলাকায়।