বাসের ধাক্কায় চার মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার শমসপুর এলাকায় একটি বাসের ধাক্কায় চার মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাঁদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে তাঁরা সবাই ১৮ থেকে ২০ বছরের তরুণ বলে পুলিশ জানিয়েছে। আজ রোববার রাত আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শ্রীনগরের শমসপুর বাজার এলাকা থেকে মোটরসাইকেল আরোহীরা ঢাকা-মাওয়া মহাসড়কে এলে ইলিশ পরিবহনের বাসটি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই চার আরোহী মারা যান। এলাকাবাসী বাসটিকে আটক করে ভাঙচুর করেছে।শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, ‘অজ্ঞাত পরিচয়ের লাশগুলো এখনো থানায় আছে। এ ছাড়া আটক বাসটিকেও থানা হেফাজতে রাখা হয়েছে।’