বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁ সদর উপজেলার কুমুরিয়ায় আজ শনিবার দুপুরে বাসের ধাক্কায় আতাউর রহমান (৫৫) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। তিনি নওগাঁ গাঁজা উত্পাদনকারী সমবায় সমিতির ব্যবস্থাপক ছিলেন। তাঁর বাড়ি সদর উপজেলার বর্ষাইল গ্রামে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বেলা একটার দিকে আতাউর বর্ষাইল থেকে মোটরসাইকেলযোগে কর্মস্থলে যাচ্ছিলেন। নওগাঁ-রাজশাহী সড়কের কুমুরিয়ায় পৌঁছানোর পর একই দিক থেকে আসা দ্রুতগামী একটি বাস তাঁর মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে একটি গাছের সঙ্গে বাড়ি খেয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে আতাউরের মরদেহ উদ্ধার করে পুলিশ।নওগাঁ সদর থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ কবির জানান, বাসটি শনাক্ত করার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।