বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সোহাগপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আজ শুক্রবার সকালে বাসের ধাক্কায় ছিটকে পড়ে মোটরসাইকেলের দুজন আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর মোটরসাইকেলটিতে আগুন ধরে যায়। নিহত ব্যক্তিরা হলেন নওগাঁ সদরের কেশবপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে মাসুদ রানা (২৫) ও মোকসেদ আলীর ছেলে ইমন মিয়া (২৬)। তাঁরা ঢাকা থেকে মোটরসাইকেলে করে নওগাঁ যাচ্ছিলেন। মির্জাপুরের গোড়াই হাইওয়ে (প্রস্তাবিত) থানার উপপরিদর্শক মো. মামুন প্রথম আলো ডটকমকে জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ওই স্থানে সকাল সোয়া সাতটার দিকে যাত্রীবাহী একটি বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা ওই দুজন ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হবে।