বাসের ধাক্কায় রিকশাযাত্রীসহ দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তেজগাঁও শিল্প এলাকার তিব্বত মোড়ে গতকাল শনিবার সকালে বাসের ধাক্কায় এক রিকশাচালক ও যাত্রী নিহত হয়েছেন।নিহত ব্যক্তিরা হলেন মাছবিক্রেতা সুমন সরদার (৩০) ও রিকশাচালক রেজাউল করিম (৩৫)।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে সাতটার দিকে তিব্বত মোড়ে গাজীপুরগামী প্রভাতী বনশ্রী পরিবহনের একটি বাস পেছন থেকে একটি রিকশাকে ধাক্কা দেয়। এরপর রিকশাটি ছিটকে সামনের আরেকটি রিকশার ওপর গিয়ে পড়ে। এতে রিকশাচালক ও এক যাত্রী রিকশার নিচে চাপা পড়ে আহত হন। এতে ঘটনাস্থলেই রিকশাচালক মারা যান। সংকটাপন্ন অবস্থায় সুমনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।প্রত্যক্ষদর্শীরা জানান, প্রভাতী বনশ্রী পরিবহনের বাসটি পেছন থেকে রিকশাটিকে ধাক্কা দেয়। এতে রিকশা দুটি বিচূর্ণ হয়ে যায়। এ সময় বিক্ষুব্ধ পথচারীরা কিছুক্ষণ সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ বাসের চালককে গ্রেপ্তারের আশ্বাস দিলে তারা রাস্তা থেকে সরে যায়।তেজগাঁও শিল্পাঞ্চল থানার পরিদর্শক (তদন্ত) মামুনুর রশীদ প্রথম আলোকে বলেন, পুলিশ বাসটি আটক করলেও এর চালক পালিয়ে গেছেন।সূত্র জানায়, সুমন সপরিবারে ১৪০ মধ্যবাড্ডায় থাকতেন। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার নুরপুরে। তাঁর বাবার নাম জামান সরদার।অপরদিকে রিকশাচালক রেজাউল নাখালপাড়া রেললাইন-সংলগ্ন বস্তিতে থাকতেন। তাঁর বাবার নাম রমিজউদ্দিন। গ্রামের বাড়ি পঞ্চগড়ের খালপাড়ায়।এদিকে রাজধানীর জুরাইন এলাকায় গতকাল বিকেলে বাসের চাপায় শামসুন্নাহার নামের এক বৃদ্ধার মৃত্যু হয়। পুলিশ বাসটি আটক করেছে।