বাসের ভাড়া বাড়ল কিলোমিটারে ১০ পয়সা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্বালানি তেলের দাম বাড়ার ফলে দূরপাল্লার পথে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১০ পয়সা বাড়িয়েছে সরকার। আগামী মঙ্গলবার ভোর থেকে বর্ধিত ভাড়া কার্যকর হবে। বর্তমানে একজনের জন্য প্রতি কিলোমিটারে বাসের ভাড়া এক টাকা ৩৫ পয়সা। দাম বাড়ানোর ফলে এ ভাড়া হবে এক টাকা ৪৫ পয়সা। তবে ঢাকা ও চট্টগ্রামের আশেপাশের এলাকায় চলাচলকারী বাসের ক্ষেত্রে এ ভাড়া কার্যকর হবে না। আজ রোববার বেলা তিনটার দিকে যোগাযোগ মন্ত্রণালয়ে বাস মালিকদের সঙ্গে বৈঠক শেষে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা জানিয়েছেন। বৈঠক শেষে আগামী মঙ্গলবারের আগে বাসের ভাড়া যাতে বাড়ানো না হয় সে জন্য বাসমালিকদের প্রতি আহ্বান জানান মন্ত্রী। এর আগেও যোগাযোগমন্ত্রী সরকারি ঘোষণার আগে বাস ভাড়া না বাড়ানোর আহ্বান জানিয়েছিলেন। মালিকেরাও মন্ত্রীকে কথা দিয়েছিলেন। কিন্তু মালিকেরা কথা রাখেননি। সরকার ঘোষণা দেওয়ার আগেই দূরপাল্লার পথে বাসের ভাড়া বাড়িয়ে দিয়েছেন মালিকেরা। কোম্পানি ও দূরত্বভেদে বাসের ভাড়া ৪০ থেকে ৬০ টাকা পর্যন্ত বাড়িয়ে তা আদায় করা হচ্ছে। আরও জানতে ক্লিক করুনসরকারের ঘোষণার আগেই বাস ভাড়া বাড়িয়ে দিয়েছেন মালিকেরা