বাহরাইনে চার বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাহরাইনের একটি সামরিক আদালত গতকাল বৃহস্পতিবার দেশটির সরকারবিরোধী চার বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দিয়েছেন। এ ছাড়া তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।গত মাসে বাহরাইনে সরকারবিরোধী বিক্ষোভের সময় দুই পুলিশ হত্যার দায়ে তাঁদের এই দণ্ড দেওয়া হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়েছে।দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের সবাই শিয়া অনুসারী। ওই দুজনের আইনজীবীরা তাঁদের মক্কেলদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। মানবাধিকার সংগঠনগুলো এ বিচার-প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে।বাহরাইনে গত ফেব্রুয়ারি মাসে শিয়া অনুসারীরা রাজনৈতিক সংস্কার ও নাগরিক স্বাধীনতার দাবিতে সরকারবিরোধী বিক্ষোভের ডাক দেয়। বিক্ষোভ দমনে সরকার সহিংস পন্থা অবলম্বন করে। এ ছাড়া বিক্ষোভের সঙ্গে জড়িত থাকার অভিযোগে অনেককেই গ্রেপ্তার করেছে সরকার।