বাহরাইনে নিহত ১০ জনের পরিচয় মিলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাহরাইনে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে দমবন্ধ হয়ে মারা গেছেন ১০ বাংলাদেশি। আজ রোববার ভোরে যখন এ ঘটনা ঘটে, তখন তাঁরা সবাই ঘুমিয়ে ছিলেন।নিহতদের সবার পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন আবু তাহের, আবুল হাশেম, সাঈদ আহমেদ, হানিফ, মোহাম্মদ আলী, সোলায়মান, সাত্তার, সিদ্দিক, শাহ আলম ও জাকির। তাঁদের মধ্যে নয়জনের বাড়ি কুমিল্লায় আর একজনের চাঁদপুরে।প্রবাসী বাংলাদেশি ও বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, রাজধানী মানামা থেকে ৩০ কিলোমিটার দূরে পূর্ব রিফা এলাকার একটি বাড়িতে এক কক্ষে ওই ১১ জন বাংলাদেশি একসঙ্গে থাকতেন। স্থানীয় সময় ভোর সাড়ে চারটায় হঠাত্ করে আগুন ধরে গেলে এ দুর্ঘটনা ঘটে। এতে একজন বেঁচে যান। নিহত ১০ জনের মধ্যে নয়জনের বাড়ি কুমিল্লায় এবং একজনের বাড়ি চাঁদপুরে। নিহতদের মরদেহ এখন সালমানিয়া মেডিকেল কমপ্লেক্স মরচুয়ারিতে রাখা আছে।বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মোহাম্মদ ইব্রাহিম মুঠোফোনে প্রথম আলোকে জানান, ভোরের দিকে হঠাত্ করে বৈদ্যুতিক সুইচ বোর্ডে আগুন লেগে গেলে পুরো ঘরে ধোঁয়ায় ভরে যায়। এতে দমবন্ধ হয়ে ওই ১০ বাংলাদেশি মারা যান। ওই কক্ষে কোনো জানালা না থাকায় আলো-বাতাস চলাচলের কোনো সুযোগ ছিল না। নিহতদের বাড়ি কুমিল্লার এলাকায়। তাঁরা কয়েকজন পরস্পরের আত্মীয়।বাহরাইনের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, পূর্ব রিফা এলাকায় প্রবাসী শ্রমিকেরা কম ভাড়ায় গাদাগাদি করে থাকতেন। এসব ঘরে কোনো জানালা বা জরুরি নির্গমন-ব্যবস্থা নেই।বাহারাইনে প্রবাসী বাংলাদেশি বশির আহমেদ জানিয়েছেন, দুর্ঘটনার পর তিনি ঘটনাস্থল গিয়েছিলেন। খরচ কমনোর জন্য গাদাগাদি করে তাঁর সেখানে থাকতেন।বাহরাইনের জননিরাপত্তা-বিষয়ক প্রধান মেজর জেনারেল তারিক আল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, ঘটনা তদন্ত করা হবে।