বাহরাইনে বিভক্তির চেষ্টা বরদাশত করা হবে না: যুবরাজ হামাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাহরাইনের যুবরাজ শেখ সালমান বিন হামাদ আল-খলিফা বলেছেন, তিনি এখনো সংস্কারের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। তবে যারা রাজতন্ত্রে বিভক্তির চেষ্টা করে তাদের প্রতি ‘কোনো উদারতা’ দেখানো হবে না বলে যুবরাজ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানিয়েছে।শেখ সালমান গতকাল বৃহস্পতিবার রাতে বাহরাইনের টেলিভিশনকে বলেন, ‘বাহরাইনে সরকার রাজতন্ত্র সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ। তবে দেশের উন্নয়নের এ গুরুত্বপূর্ণ মুহূর্তে যারা আমাদের সমাজকে দুই ভাগে বিভক্ত করার চেষ্টা করছে, তাদেরকে কোনো উদারতা দেখানো যেতে পারে না।’বাহরাইনের যুবরাজ শেখ সালমানকে রাজপরিবারের সদস্যদের মধ্যে মধ্যপন্থী ও সংস্কারবাদী মনে করা হয়। গত মাসে দেশটির শিয়া মুসলমানরা রাজনৈতিক স্বাধীনতা ও সংস্কারের দাবিতে ব্যাপক বিক্ষোভ করে। বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর হামলায় বহু প্রাণহানিও ঘটে। সরকার বিক্ষোভ দমনে জরুরি অবস্থা জারি করে। বাহরাইনে শিয়া অনুসারীরা সংখ্যা গরিষ্ঠ হলেও শাসনভার রয়েছে সুন্নি আল-খলিফা পরিবারের হাতে।মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বাহরাইনে বিরোধীদের ওপর দমন-নিপীড়ন বন্ধ ও বন্দীদের ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছে।