বাহাউদ্দীন চৌধুরী ও রণেশ মৈত্রের সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাষাসৈনিক রণেশ মৈত্র বলেছেন, বাংলাদেশের সব ক্ষুদ্র জনগোষ্ঠীর ভাষাকে বাংলার সমান মর্যাদা দিতে হবে এবং সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। ‘একুশের আলোচনা এবং ভাষাসৈনিক সংবর্ধনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।গতকাল রোববার মণি সিং-ফরহাদ স্মৃতি ট্রাস্ট ভবনে ঢাকা মহানগর গণঐক্য কমিটি এ সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করে। গণঐক্যের আহ্বায়ক সফর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন পংকজ ভট্টাচার্য, মোজাফফার হোসেন, অসিত বরুন রায়, এম এ জলিল, আমাদের সময় পত্রিকার সম্পাদক মোজাম্মেল হক প্রমুখ।