বাহুবল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাহুবল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ২২ মার্চ অনুষ্ঠিত হয়। প্রবীণ শিক্ষক মো. আবদুস সাত্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আ. কাদির চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুবোধ চন্দ্র সূত্রধর। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রবীর চন্দ্র দাশ, মো. মুদাচ্ছির আলী ও শাহ মো. মুসাহিদ আলী।