বাহুবলে সংগীত স্কুলের বর্ষপূর্তিতে সংগীত প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাহুবলে সারেগামা সংগীত বিদ্যালয়ের এক বছর পূর্তি উপলক্ষে ২ জানুয়ারি দিনব্যাপী সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।সানসাইন প্রি-ক্যাডেট স্কুলে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, দেশাত্মবোধক, লোকগীতি, ছড়াগান ও ঠাট বিষয়ে প্রায় ৫০ জন প্রতিযোগী অংশ নেয়। প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন জালাল সিদ্দিকী, কিশোর চক্রবর্তী, কৃষ্ণ গোস্বামী ও রণেন্দ্র ভট্টাচার্য। পরে বিজয়ী ১৭ জনের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফজলুর রহমান, আকাদ্দছ মিয়া, আইয়ুব আলী, এম সামসুদ্দিন, এম এ জব্বার ও হরেন্দ্রদাশ।