বাড়তি দামে মিলবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পপ্রতিষ্ঠানে লোডশেডিং ছাড়া যাঁরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ পেতে চান, তাঁদের প্রতি ইউনিট বিদ্যুতের জন্য ক্ষেত্রভেদে ১৪ থেকে সাড়ে ১৫ টাকা দাম দিতে হবে।আজ রোববার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এই দাম চূড়ান্ত করেছে। কাল সোমবার বিকেলে আনুষ্ঠানিকভাবে এই দাম ঘোষণা করা হবে।বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) শিল্পপ্রতিষ্ঠানে নিরবচ্ছিন্ন বিদ্যুত্ সরবরাহের জন্য এই বাড়তি দাম নির্ধারণ করতে চলতি মাসের শুরুর দিকে বিইআরসির কাছে আবেদন করে। তার পরিপ্রেক্ষিতে বিইআরসি এই সিদ্ধান্ত নিয়েছে। বিইআরসি ও পিডিবির ভিন্ন ভিন্ন সূত্র এ খবর নিশ্চিত করেছে।