বাড়ানো হলো বিটিভিতে ঈদের অনুষ্ঠান জমা দেওয়ার সময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিটিভিতে বেসরকারি পর্যায়ে নির্মিত ঈদের অনুষ্ঠান জমা দেওয়ার সময় বাড়ানো হয়েছে। ১০ অক্টোবর পর্যন্ত নাটক, চলচ্চিত্র, টেলিছবি, ম্যাগাজিন ও অন্যান্য অনুষ্ঠান জমা দেওয়া যাবে। বিটিভির উপমহাপরিচালক (অনুষ্ঠান) ফরিদুর রহমান বলেন, ‘নির্মাতাদের অনুরোধে এই সময় বাড়ানো হয়েছে।’জানা গেছে, বিটিভিতে এবার ঈদের অনুষ্ঠান জমা দেওয়ার ক্ষেত্রে কয়েকটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে। আগ্রহী নির্মাতাদের এখন প্রয়োজনীয় নানা কাগজ জোগাড় করতে হচ্ছে। এ কারণে অনেকের পক্ষেই পূর্বনির্ধারিত ৫ অক্টোবরের মধ্যে অনুষ্ঠান জমা দেওয়া সম্ভব হচ্ছে না। তাই নির্মাতারা বিটিভি কর্তৃপক্ষের কাছে সময় বাড়ানোর জন্য আবেদন করেন। বিষয়টি বিবেচনা করে বিটিভির মহাপরিচালক কাজী আবু জাফর সিদ্দিকী সময় বাড়ানোর সিদ্ধান্ত নেন।