বাড়াবাড়ি না করার হুমকি দিয়ে রফিউর রাব্বিকে চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ড নিয়ে বাড়াবাড়ি না করতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বিকে হুমকি দিয়ে চিঠি দেওয়া হয়েছে। গতকাল রোববার নারায়ণগঞ্জ শহরের শায়েস্তা খান সড়কে রফিউর রাব্বির বাসার ঠিকানায় ওই চিঠি আসে।চিঠিতে রফিউর রাব্বিকে উদ্দেশ করে বলা হয়, ‘আপনার ছেলের মৃত্যুর ব্যাপারে বেশি বাড়াবাড়ি করবেন না। যেহেতু আপনার আরেক ছেলে আছে, তার প্রতি যদি মায়া থাকে, তবে বেশি বাড়াবাড়ি করবেন না। আমাদের হাত অনেক বড়। অনেক বেশি কিছু করতে পারি।’নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ডাকঘরের মাধ্যমে ওই চিঠি পাঠানো হয়। চিঠিতে প্রেরকের ঠিকানায় আওলাদ হোসেন, লাল খাঁ সেহাচর, ফতুল্লা, নারায়ণগঞ্জ লেখা রয়েছে। চিঠি পাওয়ার পর রফিউর রাব্বি গতকাল রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।রফিউর রাব্বি প্রথম আলোকে বলেন, ‘যারা আমার ছেলেকে হত্যা করেছে, তারাই আমাকে এই হুমকি দিয়েছে। প্রতিবাদ বন্ধ করতেই এটা করা হয়েছে।’জিডির বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, এ ঘটনার পর তানভীরের পরিবারের প্রতি পুলিশি নজরদারি আরও বাড়ল। কে বা কারা ওই চিঠি দিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। গত ৮ মার্চ নারায়ণগঞ্জ শহরের চারারগোপ এলাকায় শীতলক্ষ্যা নদীসংলগ্ন খাল থেকে তানভীরের লাশ উদ্ধার করে পুলিশ। এর দুই দিন আগে সে নিখোঁজ হয়।